a  ৪ প্রেমিককে নিয়ে পালালো তরুণী, অত:পর লটারির মাধ্যমে বিয়ে!
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

 ৪ প্রেমিককে নিয়ে পালালো তরুণী, অত:পর লটারির মাধ্যমে বিয়ে!


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ০৯:২৮
 ৪ প্রেমিককে নিয়ে পালালো তরুণী, অত:পর লটারির মাধ্যমে বিয়ে!

সংগৃহীত ছবি

চার প্রেমিককে সঙ্গে নিয়ে পালিয়েছিল ভারতের এক তরুণী। এরপর খোঁজাখুজির পর ধরাও পড়ে। শাস্তি হিসেবে লটারির মাধ্যমে চার প্রেমিকের মধ্যে একজনকে বিয়ে করতে হয় সেই তরুণীকে। ভারতের উত্তরপ্রদেশের অম্বেডকরনগরের একটি গ্রামে অদ্ভূত এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার

খবরে বলা হয়, অম্বেডকরনগরের টান্ডা থানা এলাকার এক তরুণী চলতি মাসের শুরুতে চার যুবকের সঙ্গে পালিয়ে যান। ওই যুবকরা সবাই পার্শ্ববর্তী আজিমনগর থানা এলাকার বাসিন্দা। এই চার যুবকের সঙ্গেই প্রেম করতেন তরুণী। প্রথমে নিজের বাড়ি থেকে পালিয়ে এক যুবকের আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন ওই তরুণী। তবে বেশিদিন পালিয়ে থাকতে পারেননি। পরে চার যুবকসহ গ্রামে ফিরতে বাধ্য হন তরুণী।

বাবা-মা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিলে গ্রামবাসীর বাধায় তা আর হয়ে ওঠেনি। গ্রাম্য পঞ্চায়েতের বিচার ও সমাধানের আশ্বস্ত করা হয় তাদের। পরে পঞ্চায়েত সভায় এই সিদ্ধান্ত হয় যে, সঙ্গে পালিয়ে যাওয়া চার যুবকের মধ্যে কোনো একজনকে বর হিসেবে বেছে নিতে হবে তরুণীকে। তার সঙ্গেই বিয়ে হবে তরুণীর। এমন সিদ্ধান্তে তরুণীর পরিবার সম্মতি দিলেও সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন তরুণী। 

কারণ চার প্রেমিককেই পছন্দ তার। কাকে বিয়ে করবেন তরুণী? এ নিয়ে জটিলতা তৈরি হলে ফের পঞ্চায়েত সভা এগিয়ে আসে। লটারির মাধ্যমে এ সমস্যা সমাধান করে দেন পঞ্চায়েতের কর্তারা।

সভার কর্তাদের কথা মতো একটি পাত্রে চার যুবকের নাম লেখা কাগজ রাখা হয়। এরপর গ্রামের একটি শিশুকে সেখান থেকে কাগজ তুলতে বলা হয়। সেই কাগজে যে যুবকের নাম ওঠে তাকেই বিয়ে করেন তরুণী।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিয়ের আগে এসব বিষয়গুলো সঙ্গীকে না জানালেই বিপদ


নিউজ ডেস্ক:
রবিবার, ০৭ মার্চ, ২০২১, ১১:১১
বিয়ের আগে এসব বিষয়গুলো সঙ্গীকে না জানালেই বিপদ

ফাইল ফটো:

বিয়ে একটি পারিবারিক বন্ধন। এ বন্ধনে আবদ্ধ হতে প্রাপ্তবয়স্ক একজন ছেলে ও মেয়ের লিখিত চুক্তির মাধ্যমে শুরু হয় একসঙ্গে পথ চলা। কিন্তু এই পথচলা সব সময় সহজ হয় না। সংসার যাত্রার দীর্ঘ পথ পাড়ি দিতে বুঝে শুনে চলতে হয়। শুধু ভালোবাসায় সংসার টেকে না। ভালোবাসার পাশাপাশি আরো অনেক কিছু জানার আছে। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের ওপর। এর জন্য বিয়ের আগে সঙ্গীকে কিছু বিষয়ে জানানো উচিত। যদি আপনার কোনো খারাপ অভ্যাস থাকে, সেটিও অসংকোচে জানিয়ে দিন হবু জীবন সঙ্গীকে।

আপনি আপনার জীবন সঙ্গীকে যেমন বিশ্বাস করবেন; আপনারে জীবন সঙ্গীও ঠিক তেমনই আপনাকে বিশ্বাস করবে। তাই যদি কোনো গোপনীয়তা থাকে; সে সম্পর্কে সঙ্গীকে জানিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

জেনে নিন কোন কোন বিষয় বিয়ের আগেই সঙ্গীকে জানানো উচিত:

অনেকেরই দীর্ঘমেয়াদী পুরোনো কিছু রোগ থাকে। এগুলোর বেশিরভাগই জিনগত। যা আপনাকে তো বটেই, আপনার পরিবারকেও সমস্যায় ফেলে। তাই দীর্ঘমেয়াদী রোগ থাকলে বিয়ের আগেই সঙ্গীকে জানিয়ে দিন। কোনো মানসিক অসুস্থতা থাকলে তা-ও জানাতে ভুলবেন না।

অনেকেরই বিভিন্ন নেশা থাকে। কারো বইপড়া, কারো গেম খেলায়। আবার কারো রান্না বা বেড়াতে যাওয়ার নেশা। অনেকের আবার খারাপ নেশাও থাকে। যেমন- ধূমপান, মদপান বা মাদকাসক্তি। এসব ক্ষেত্রে যার সঙ্গে বাকি জীবনটা কাটাবেন ঠিক করেছেন, তাকে আগে থাকতে জানিয়ে রাখুন।

অর্থ বা সম্পদ নিয়ে কখনো বাড়িয়ে বলবেন না সঙ্গীকে। এতে দাম্পত্য সম্পর্কের ওপর খুব খারাপ প্রভাব পড়ে। আর্থিক অবস্থা সম্পর্কে আপনার পার্টনারের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

আপনি যদি অতীতে কোনো অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন; সে বিষয়েও বিয়ের আগে সঙ্গীকে জানিয়ে দিন। আপনার সব বিষয় জেনেও যদি সঙ্গী আপনাকে ভালোবাসতে পারেন, সেটাই বড় প্রাপ্তি।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

আবারও জম্মু-কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬
আবারও জম্মু-কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৪

ফাইল ছবি

 

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত দুইজন সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

এ ছাড়া কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর অভিযানে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীরে পুলিশ যৌথ অভিযানে নামে। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে। অভিযান এখনো চলমান আছে।

ওই অঞ্চল কিশতওয়ারের ছাত্রোতে অভিযান শুরুর পর সন্ত্রাসীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চলছে, যা এখনো অব্যাহত আছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে গত জুলাই মাসে দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সেইসময় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিল।

এদিকে আগামীকাল জম্মু-কাশ্মীরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর করবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।  সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়